জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ… | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত
ছবি: সংগৃহীত

আমি মোহাম্মদ নাজমুস সাদাত দোলন, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রাইকালী ইউনিয়নের সরকারি নিকাহ রেজিস্ট্রার (কাজী)। রাইকালী ইউনিয়নের বালুকা পাড়া গ্রামে আমার বাড়ি। সম্প্রতি "দুর্জয় বাংলা" নামক একটি অনলাইন পত্রিকায় আমার সম্পর্কে কিছু অসত্য ও ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে। 

আমার বাড়ির দরজার সামনে দিয়ে ৫ ফুট প্রস্থের একটি ইটের রাস্তা ছিল। রাস্তার পূর্ব পাশে আমার বাড়ি এবং পশ্চিম পাশে আমার নিজস্ব জমি। পারিবারিক বসবাসের সুবিধার্থে আমি আমার জমির উত্তর ও পশ্চিম পাশ দিয়ে নতুন রাস্তা বের করে দিয়েছি, যাতে গ্রামবাসী নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

উক্ত পত্রিকায় আমার কাজী পদ নিয়েও অসত্য তথ্য প্রচার করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আমি জোর করে কাজী হয়েছি এবং ইসলামিক ফাউন্ডেশনে জোরপূর্বক চাকরি নিয়েছি। এই অভিযোগ সম্পূর্ণ অসত্য ও মিথ্যা।

এছাড়া পত্রিকাটিতে দাবি করা হয়েছে, আমি বিগত সরকারের আমলে ওলামা লীগের সদস্য ছিলাম। এটিও সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

একই সঙ্গে প্রচার করা হয়েছে যে, আমি রাইককলী ইউনিয়নের বিএনপির কতিপয় নেতাকর্মীকে মাসিক চাঁদা দিয়ে থাকি। এ তথ্য সম্পূর্ণ অসত্য। আমি কাউকে এ ধরনের কোনো চাঁদা দিই না, এবং দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সংবাদ পুরোপুরি উদ্দেশ্যপ্রনোদিত ভাবে করা হয়েছে। যা মিথ্যা ও ভিত্তিহীন। মিথ্যা তথ্য প্রচারের ফলে আমার মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিষয়টি যথাযথ তদন্তের মাধ্যমে নিরপেক্ষ বিচারের দাবি জানাচ্ছি।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Районные новости সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 75 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Районные новости অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 58 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Районные новости মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 46 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Районные новости ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Районные новости ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 61 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 27 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views