মাধবপুরে সায়হাম কারখানায় মার্কিন তুলা প্রতিনিধি দল | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে সায়হাম কারখানায় মার্কিন তুলা প্রতিনিধি দল

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে সায়হাম কারখানায় মার্কিন তুলা প্রতিনিধি দল
মাধবপুরে সায়হাম কারখানায় মার্কিন তুলা প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে অবস্থিত সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা প্রতিনিধি দলের সদস্যরা।  রোববার (২০ সেপ্টেম্বর) প্রতিনিধি দলের সদস্যরা কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং উৎপাদন কার্যক্রম ও সামগ্রিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকারী প্রতিনিধি দলে ছিলেন কটন ইউএসএ (Cotton USA)-এর কনসালট্যান্ট মি. জর্জ এবং আতিয়া কনসালটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. আরসালান আলী। পরিদর্শনকালে তাঁরা কারখানার উৎপাদন প্রক্রিয়া, পণ্যের গুণগত মান, মাননিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সার্বিক উৎপাদন সক্ষমতা যাচাই করেন।
প্রতিনিধি দলকে স্বাগত জানান সায়হাম কটন মিলস ও সায়হাম ডেনিমসের ব্যবস্থাপনা পরিচালক এবং বিকেএমইএ-এর পরিচালক বিশিষ্ট শিল্পপতি সৈয়দ ইশতিয়াক আহমেদ। পরে তিনি প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে কারখানার প্রযুক্তিগত সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বস্ত্র খাতের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
সংশ্লিষ্টরা জানান, বিশ্বের ২৬টি শীর্ষ প্রতিষ্ঠানের তালিকায় যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা ব্যবহারের বিশেষ স্বীকৃতি পেয়েছে সায়হাম গ্রুপ। বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে এই তালিকায় সায়হাম গ্রুপের অন্তর্ভুক্তি দেশের বস্ত্র ও সুতা শিল্প খাতের জন্য এক বড় অর্জন। দুই দশকেরও বেশি সময় ধরে গুণগত মান, দক্ষতা ও নির্ভরযোগ্যতা বজায় রেখে সায়হাম গ্রুপ বিশ্ববাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে।
আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সায়হাম গ্রুপের এই অগ্রযাত্রা বাংলাদেশের বস্ত্র ও সুতা উৎপাদন শিল্পকে বিশ্বমঞ্চে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

No comments found


News Card Generator