কচুয়ায় অগ্নিকাণ্ডে  বসতঘর পুড়ে ছাই: ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কচুয়ায় অগ্নিকাণ্ডে  বসতঘর পুড়ে ছাই: ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়ায় অগ্নিকাণ্ডে  বসতঘর পুড়ে ছাই: ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি..
কচুয়ায় অগ্নিকাণ্ডে  বসতঘর পুড়ে ছাই: ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি..
ছবি: সংগৃহীত

অগ্নিকাণ্ড সূত্রপাত কি থেকে ঘটছে কেউ বলতে পারেনি।
ক্ষতিগ্রস্ত কামাল হোসেন জানান, আমার বসতঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় মূল্যবান সকল মালামালসহ ১০ লক্ষ টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে দা..

মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ 

কচুয়া উপজেলার ৮ নং কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের পূর্ব পাড়া জিন্নাত আলী ডাক্তার  বাড়ির কামাল হোসেনের বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতঘরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। 

রবিবার বিকেল ৩টার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কামাল হোসেন ওই গ্রামের জিন্নাত আলী ডাক্তারের ছেলে। 
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৩টার সময় হঠাৎ ঘরে আগুনের ধোঁয়া দেখতে পায় বাড়ির  লোকজন। তাৎক্ষণিক আগুনের লেলিহান শিখা বসত ঘরে  চারপাশে চড়িয়ে পড়ে।

 ঘন্টাব্যাপী আশপাশের লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তার মধ্যে ঘরে থাকা স্বর্ণ অলংকার ও সকল মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায় ‌। 

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করার ২০ মিনিট পর কচুয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন।

স্থানীয়  লোকজন আরো জানান, কামাল হোসেনের বসত ঘরে মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম তার পরিবার নিয়ে ভাড়া থাকেন।
মসজিদের ইমামের স্ত্রী ৫দিন আগে তার বাপের বাড়িতে চলে যান। 

অগ্নিকাণ্ড সূত্রপাত কি থেকে ঘটছে কেউ বলতে পারেনি।
ক্ষতিগ্রস্ত কামাল হোসেন জানান, আমার বসতঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় মূল্যবান সকল মালামালসহ ১০ লক্ষ টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন।


ছবি: কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator