শৈলকুপায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শৈলকুপায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত..

Sumon Kumar avatar   
Sumon Kumar
শৈলকুপায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত..
শৈলকুপায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
****

শৈলকুপায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

সুমন কুমার বিশ্বাস 
ঝিনাইদহ জেলা প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে শৈলকুপা উপজেলা পরিষদ অডিটরিয়ামে শৈলকুপা থানা এ সভার আয়োজন করে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাসান।

সভায় উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসাইন মোল্লা, পৌর বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু, সদস্যসচিব আলামিন হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

לא נמצאו הערות


News Card Generator