নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে উপজেলা যুবদল।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আব্দুল কাদির।
উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নাজমুল হক স্বাধীনের সভাপতিত্বে এবং সদস্যসচিব নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সামছুল হুদা সাজু, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলু, যুবদলের সাবেক সদস্যসচিব রফিকুল ইসলাম দীপন, যুবদল নেতা সামছুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জিহাদ হোসেন ডিপটি, সলিমাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর হক জিয়া, ছাত্রদলের সদস্যসচিব মো. মনির হোসেন, নাগরপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াছিন মিয়া আকাশ, সলিমাবাদ ইউনিয়ন ছাত্রদলের বাদল শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের এলাকায় জমে থাকা পানি, ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পরে স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, জমে থাকা পানি এডিস মশার প্রজননস্থল হিসেবে কাজ করতে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন করা হয়।
যুবদল নেতারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা অত্যন্ত জরুরি। কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় নাগরপুরে সাত দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হচ্ছে। জনস্বার্থে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান তারা।
কর্মসূচিতে যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
Kommentarer 0