সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ হাতিয়ান্দহের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল রশিদ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ হাতিয়ান্দহের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল রশিদ..

Bayzid Islam Joy avatar   
Bayzid Islam Joy
সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ হাতিয়ান্দহের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল রশিদ..
সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ হাতিয়ান্দহের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল রশিদ..
ছবি: সংগৃহীত

উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আলাপন-নির্বাচনী এক্সপ্রেসে সাংবাদিকদের মুখোমুখি বিএনপি নেতা..

 

 

বায়েজীদ ইসলাম জয় 

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়ায় উপজেলার ৬ নম্বর হাতিয়ান্দহ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সাবেক বিএনপি সভাপতি মো. আব্দুল রশিদ প্রামাণিককে নিয়ে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের (SSPC) উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে হাতিয়ান্দহ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল রশিদ প্রামাণিক সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় তিনি ইউনিয়নের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং জনগণের প্রত্যাশা পূরণের বিষয়ে তাঁর পরিকল্পনা ও ভাবনা তুলে ধরেন।

অনুষ্ঠানে হাতিয়ান্দহ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের উন্নয়ন ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা, জনসম্পৃক্ততা, নাগরিক অধিকার এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিয়ে তাঁদের প্রত্যাশা ও অঙ্গীকার তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানটি সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের ‘সিংড়া নিউজ’ ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এতে হাতিয়ান্দহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে সম্ভাব্য প্রার্থীর বক্তব্য ও পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের মতামত ও প্রত্যাশার বিষয়টিও গুরুত্ব পায়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুকুল হোসেন। উপস্থাপনা করেন ক্লাবের প্রচার ও প্রকাশনা ও দপ্তর  সম্পাদক(অতি: দা:)  বায়েজীদ ইসলাম জয়।

এ সময় উপস্থিত ছিলেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সহ-সভাপতি বাবুল হোসেন এবং প্রেস ক্লাবের সংবাদকর্মী আশরাফুল ইসলাম, ফয়সাল আহমেদ জনি ও মামুন আলী।

আয়োজকরা জানান, ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ অনুষ্ঠানের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের সরাসরি জনগণের মুখোমুখি করার পাশাপাশি তাঁদের উন্নয়ন পরিকল্পনা, ভবিষ্যৎ ভাবনা, অঙ্গীকার ও জনসম্পৃক্ততার বিষয়গুলো তুলে ধরা হবে।

সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুকুল হোসেন জানান, পর্যায়ক্রমে সিংড়া পৌরসভাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ অনুষ্ঠান আয়োজন করা হবে। এর মাধ্যমে বিভিন্ন এলাকার সম্ভাব্য জনপ্রতিনিধি প্রার্থীদের সঙ্গে জনগণের সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হবে এবং তাঁদের পরিকল্পনা ও অঙ্গীকার সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে।

আয়োজকরা আরও জানান, কোনো প্রার্থীকে বিশেষভাবে প্রচার না করে সমান সুযোগ ও বস্তুনিষ্ঠতার ভিত্তিতে সম্ভাব্য প্রার্থীদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করা হবে।

‘সত্যের পথে সাংবাদিকতার শক্তি’—এই স্লোগানকে সামনে রেখে জনস্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে নির্বাচনী পরিবেশে জনগণের মতামত ও সম্ভাব্য প্রার্থীদের বক্তব্য তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছে সিংড়া স্মার্ট প্রেস ক্লাব।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator