শান্তিগঞ্জে পুকুর পাড়ের মাটি ধ্বসে শিশুর মৃত্যু

****
Share on Eidok
শান্তিগঞ্জে পুকুর পাড়ের মাটি ধ্বসে শিশুর মৃত্যু
Photo: collected

শান্তিগঞ্জে পুকুর পাড়ের মাটি ধ্বসে শিশুর মৃত্যু

 

মোঃ তোফায়েল আহমদ শান্তিগন্জ প্রতিনিধিঃ 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পাড়ার শিশুদের সাথে খেলতে গিয়ে পুকুর পাড়ের মাটি ধ্বসে পানিতে ডুবে এক ইয়াসিন আলী (৭) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। 

শনিবার বিকাল ৫ টায় শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন জয়সিদ্ধি গ্রামের আব্দুস শহিদের ছেলে। 

নিহত শিশুর বাবা আব্দুস শহিদ জানান, প্রতিদিনের মত বাড়ির নিকটবর্তী মাঠে ইয়াসিনসহ পাড়ার কয়েক শিশু খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে মাঠের এক পাশে নতুন খনন হওয়া পুকুরপাড়ে যায় ইয়াসিনসহ অন্য শিশুরা। এসময় পুকুরপাড়ের মাটি ধ্বসে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায় শিশু ইয়াসিন। এসময় তার সাথে থাকা শিশুরা ইয়াসিনের বাড়িতে খবর পৌঁছালে ইয়াসিনের বাবাসহ অন্যান্যরা পুকুরে খুঁজাখুঁজি করে ইয়াসিনকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কর্তব্যরত ডাক্তার ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। 

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার ফয়জুল উজ জামান খাঁন ইয়াসিনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।##

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

No comments found

Related News Articles

আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা District News আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা 28 Views আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত District News আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 113 Views খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু District News খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 75 Views শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক District News শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 27 Views তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ District News তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 47 Views শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি District News শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 72 Views সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ District News সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 60 Views