১১ দলের লং মার্চ ঘিরে কামারখন্দে বিএনপির সতর্ক অবস্থান | আই নিউজ বিডি

১১ দলের লং মার্চ ঘিরে কামারখন্দে বিএনপির সতর্ক অবস্থান

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।..
Eidok-এ শেয়ার
১১ দলের লং মার্চ ঘিরে কামারখন্দে বিএনপির সতর্ক অবস্থান
ছবি: সংগৃহীত

ইয়াছিন কবির:

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ী মোড় এলাকায় এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় লং মার্চের বহর নির্বিঘ্নে চলাচল এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য নেতাকর্মীদের নিয়ে সড়কের বিভিন্ন স্থানে অবস্থান করতে দেখা যায় তাদের।

কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। লং মার্চটি ঢাকা থেকে রংপুরের উদ্দেশে শনিবার সকালে যাত্রা শুরু করে।

এ বিষয়ে ঝাঐল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসএম আব্দুল আলীম বলেন,  যারা মিডিয়ার লোক বা সাংবাদিকরা আপনারা  দেখেছেন দেশের মধ্যে বিভিন্ন জায়গায় নিষিদ্ধ আওয়ামী লীগ জঙ্গি স্টাইলে ত্রিশ সেকেন্ড বা এক মিনিট রাস্তায় মিছিল করে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। আমাদের কেন্দ্রে ও  আমাদের প্রাণপ্রিয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই নির্দেশনা দিয়েছিল যে, জামায়াত ইসলামী লং মার্চ করবে এটা তাদের গণতান্ত্রিক অধিকার।  সুতরাং কোন লোক যেন তাদেরকে বিঘ্ন বা হয়রানি করে বিশৃঙ্খলা করে বিএনপির উপর দায় না চাপাতে পারে এই জন্য  কোনাবাড়ি মোড় হতে বালুকোল পর্যন্ত রাস্তা চারপাশে আমাদের নেতাকর্মীরা শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য অবস্থান করেছি।  

তিনি আরো বলেন, জামায়াত ইসলামির যে লং মার্চ করেছে তারা সুন্দর ভাবে  আমাদের এলাকা দিয়ে চলে  গিয়েছে, কোথাও কোন প্রকার যানজটের সৃষ্টি হয় নাই। আমরা যথেষ্ট সতর্ক ছিলাম যে নিষিদ্ধ সংগঠন সন্ত্রাসী বাহিনী   লং মার্চকে বিশৃঙ্খলা করে বিএনপির উপর দায়   না চাপাতে  পারে। 

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি মো. আব্দুল বারী সরকার,  
উপজেলা বিএনপির সহ সভাপতি শেখ মোহাম্মদ সাইদুল ইসলাম,  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবু, ঝাঐল ইউনিয়নের সদস্য সচিব নুরুল হুদা জিন্নাহ,  ঝাঐল ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ কামাল হোসেনসহ  ঝাঐল ইউনিয়ন বিএনপির , স্বেচ্ছাসেবক দল,  যুবদল, ছাত্রদল এবং  অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন اخبار منطقه অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 44 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা اخبار منطقه মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 31 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ اخبار منطقه ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 26 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা اخبار منطقه ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 60 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার اخبار منطقه ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 26 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার اخبار منطقه ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল اخبار منطقه জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 54 Views