কালাইয়ে টাপেন্টাডল-গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালাইয়ে টাপেন্টাডল-গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
কালাইয়ে টাপেন্টাডল-গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার
কালাইয়ে টাপেন্টাডল-গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

****

কালাইয়ে টাপেন্টাডল-গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার

সজিবুল ইসলাম পাভেল,কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার(১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের বাখরা গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেলগঞ্জ গ্রামের আবেদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৭০), কালাই উপজেলার মহেশপুর গ্রামের ফরিদুল মণ্ডলের ছেলে ফিরোজ কবির (২৩), কুজাইল নয়াপাড়া গ্রামের মতিয়ার রহমান মন্টুর ছেলে সোহাগ হোসেন পলাশ (৩০), ঘাটুরিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে কামরুল হাসান (২১), মহেশপুর গ্রামের জলিম উদ্দিনের ছেলে শাকিল (২৩) এবং ঘাটুরিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে ফিরোজ (২৪)।

জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ এলাকা থেকে মাদক ব্যবসায়ীরা মোলামগাড়ী হাট এলাকায় এসে যুবকদের কাছে মাদক বিক্রি করছেন। এর ভিত্তিতে মোলামগাড়ী-বুড়িগঞ্জ সড়কে বিভিন্ন গাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় বুড়িগঞ্জ থেকে আসা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ছয়জনের কাছ থেকে ১৪টি টাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানের খবর পেয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফয়সাল আহমেদ বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

Nema komentara


News Card Generator