কামারখন্দে ওসির সঙ্গে পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কামারখন্দে ওসির সঙ্গে পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা

মো. ইয়াছিন কবির avatar   
মো. ইয়াছিন কবির
কামারখন্দে ওসির সঙ্গে পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা
কামারখন্দে ওসির সঙ্গে পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা
ছবি: সংগৃহীত
****

ইয়াছিন কবির:

সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় কামারখন্দ থানার গোলঘরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজা চলাকালে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

কামারখন্দ উপজেলা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি শ্রী শম্ভুনাথ দাস বলেন, পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য সবাইকে স্বেচ্ছাসেবী নিয়ে নিরাপত্তা কমিটি গঠন করতে হবে। যাতে পূজা চলাকালে নিরাপত্তায় কোনো ধরনের সমস্যা না হয়। এছাড়া আজানের সময় কোনো ধরনের সাউন্ড, ঢোল-তবলা বাজানো যাবে না এবং কোনো ডিজে পার্টি করা যাবে না। যেকোনো সমস্যা হলে দ্রুত সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী বলেন, পূজা উদযাপনকে ঘিরে যেকোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে তাকে জানাতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সদস্যরা সব সময় পূজা কমিটির পাশে থাকবে। কোনো সমস্যা হলে তার সঙ্গে যেকোনো সময় যোগাযোগ করার জন্য তিনি আহ্বান জানান।

এতে উপস্থিত ছিলেন ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মির্জা আব্দুস সামাদ, কামারখন্দ উপজেলা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি শ্রী শম্ভুনাথ দাস, খোকন পাল, সাংবাদিকবৃন্দ এবং কামারখন্দের চার ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator