বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত | আই নিউজ বিডি

বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত

ইকবাল হোসেন লিমন,  বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
Eidok-এ শেয়ার
বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে গুনবহা বিশ্বাসপাড়া ও আঁধারকোঠা সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বোয়ালমারী পৌরসভার গুনবহা গ্রামের বারাশিয়া নদীতে এ আয়োজন করা হয়।

ভেলা বাইচের পাশাপাশি অনুষ্ঠানে হাঁস ধরা, সাঁতার ও কলাগাছ বেয়ে ওঠা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতা দেখতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে বিপুলসংখ্যক মানুষ নদীর দুই পাড়ে জড়ো হন। এ সময় নদীর পাড়জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মেলায় বিভিন্ন খাবার ও শিশুদের খেলনার দোকান বসে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হুসাইন বলেন, ভেলা বাইচ আমাদের গ্রামীণ ঐতিহ্যের একটি অংশ। এ আয়োজনকে কেন্দ্র করে বারাশিয়া নদীর দুই পাড়ের মানুষের মধ্যে মিলনমেলার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী। তিনি বলেন, এ ধরনের আয়োজন যুব সমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে সহায়তা করে। গ্রামীণ ঐতিহ্য রক্ষায় যুব সমাজকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ আয়োজনের আরেকটি ভালো দিক হলো এখানে কোনো অপসংস্কৃতির চর্চা হয়নি।

ভেলা বাইচের উদ্বোধন করেন ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা মো. ইলিয়াস হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি মো. শহীদউদ্দিন মিয়া দিপু, দপ্তর সম্পাদক মহসিন আলম চান, সমাজকল্যাণ সংগঠনের সভাপতি আজিম বিশ্বাসসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Autre নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 65 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Autre সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 102 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Autre সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 112 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Autre শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Autre গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Autre ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 120 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Autre সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 Views