লংমার্চ চলাকালে জামায়াত নেতাদের ছুরিকাঘাতের অভিযোগ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

লংমার্চ চলাকালে জামায়াত নেতাদের ছুরিকাঘাতের অভিযোগ

Juwel Hossain avatar   
Juwel Hossain
লংমার্চ চলাকালে জামায়াত নেতাদের ছুরিকাঘাতের অভিযোগ
লংমার্চ চলাকালে জামায়াত নেতাদের ছুরিকাঘাতের অভিযোগ
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের সয়দাবাদে আব্দুস সবুর ও নুরুন্নবী নামের দুই জামায়াত নেতাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে..

১১ দলীয় জোটের ঢাকা-টু-রংপুর লংমার্চ চলাকালে সিরাজগঞ্জের সয়দাবাদে আব্দুস সবুর ও নুরুন্নবী নামের দুই জামায়াত নেতাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। 

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ করেন জেলা জামায়াতের নেতারা।

ঘটনায় গুরুতর আহত জামায়াত নেতা সবুরকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামায়াত নেতাদের সূত্রে জানা যায়, লংমার্চের গাড়িবহর যমুনা সেতু অতিক্রম করে সয়দাবাদ এলাকা পার হওয়ার পর আব্দুস সবুর জোহরের নামাজ শেষে মসজিদ থেকে বের হন। অভিযোগ করা হয়, এ সময় স্থানীয় বিএনপি কর্মী পারভেজ, আলামিন ও হাসানের নেতৃত্বে একদল কর্মী তাদের ওপর অতর্কিত হামলা ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি (মিডিয়া সেল) শহিদুল ইসলাম জানান, সকাল থেকেই বিএনপির কর্মীরা লংমার্চের বহরে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছিল। পরে প্রতিরোধ গড়ে উঠলে তা সম্ভব না হলেও বহর চলে যাওয়ার পর বিচ্ছিন্নভাবে সাধারণ মানুষ ও জামায়াত কর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিক সরকার বলেন, জামায়াতের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। উল্টো জামায়াত নেতাকর্মীরাই আল আমিন নামের এক বিএনপি কর্মীকে মারপিট করেছেন, যার প্রত্যক্ষদর্শী রয়েছে। বিএনপির রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এমন মিথ্যা প্রচার চালানো হচ্ছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, ঘটনার বিষয়ে খবর পেয়েছেন তারা। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Geen reacties gevonden


News Card Generator