কামারখন্দে চাল কল মালিক সমিতির সভাপতি সুমন ও সম্পাদক রবিউল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কামারখন্দে চাল কল মালিক সমিতির সভাপতি সুমন ও সম্পাদক রবিউল..

মো. ইয়াছিন কবির avatar   
মো. ইয়াছিন কবির
কামারখন্দে চাল কল মালিক সমিতির সভাপতি সুমন ও সম্পাদক রবিউল..
কামারখন্দে চাল কল মালিক সমিতির সভাপতি সুমন ও সম্পাদক রবিউল..
ছবি: সংগৃহীত
****

ইয়াছিন কবির:

সিরাজগঞ্জের কামারখন্দে চাল-কল মালিক সমিতির নতুন কমিটিতে রেজাতে রাব্বি সুমনকে সভাপতি এবং রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শনিবার(১৯ সেপ্টেম্বর) দুপুরের উপজেলা খাদ্য গুদাম চত্বরে ৩৭টি চাল-কল মালিকের উপস্থিতে কন্ঠ ভোটে তাদের নির্বাচিত করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে রেজাতে রাব্বি সুমন এবং সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম দায়িত্ব পাওয়ায় উপজেলার চাল-কল মালিকদের মধ্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

নবনির্বাচিত সভাপতি রেজাতে রাব্বি সুমন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, উপজেলার চালকল মালিকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে কাজ করা, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবো।

এসময়ে উপজেলার চাল-কল মালিক, আব্দুস সালাম, আজাহার আলী রাজা, নুরুল ইসলাম, রফিক, দেলবার, জাব্বার, রস্তম, খালেকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Nessun commento trovato


News Card Generator