নবম পে-স্কেলের গেজেট প্রকাশ: কোন গ্রেডে কত বাড়ল সরকারি কর্মচারীদের বেতন?.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ: কোন গ্রেডে কত বাড়ল সরকারি কর্মচারীদের বেতন?..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ: কোন গ্রেডে কত বাড়ল সরকারি কর্মচারীদের বেতন?..
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ: কোন গ্রেডে কত বাড়ল সরকারি কর্মচারীদের বেতন?..
ছবি: সংগৃহীত
সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল ২০২৬-এর গেজেট প্রকাশিত হয়েছে। সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা পর্যন্ত বেতনের নতুন এই স্কেলে আপনার গ্রেডে কত টাকা বাড়ছে?..

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে 'জাতীয় বেতনস্কেল ২০২৬' অনুমোদন করে গেজেট জারি করেছে সরকার অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত এই গেজেটের গায়ে ১৭ সেপ্টেম্বর তারিখ উল্লেখ থাকলেও আজ শনিবার বিকেলে তা হাতে পাওয়া গেছে নতুন এই বেতনস্কেলে বিদ্যমান ২০টি গ্রেডই বহাল রেখেই মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে

নতুন স্কেল অনুযায়ী, সরকারি চাকরিতে সর্বনিম্ন ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে অন্যদিকে, ১ম গ্রেডের নির্ধারিত সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে দ্বিগুণ করে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে নতুন এই কাঠামোতে ১ থেকে ১১তম গ্রেডে ১০০ শতাংশ এবং ১২ থেকে ২০তম গ্রেডে পর্যায়ক্রমে ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানো হয়েছে

উচ্চ ও মধ্যম পর্যায়ের গ্রেডগুলোর বেতন পুনর্নির্ধারণের ক্ষেত্রে ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত ১০০ শতাংশ বৃদ্ধি কার্যকর হয়েছে এর মধ্যে ১ম গ্রেডে ১ লাখ ৫৬ হাজার টাকা (নির্ধারিত); ২য় গ্রেডে ১,৩২,০০০-১,৫৩,০০০ টাকা; ৩য় গ্রেডে ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা; ৪র্থ গ্রেডে ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা; ৫ম গ্রেডে ৮৬,০০০-১,৩৯,৭০০ টাকা; ৬ষ্ঠ গ্রেডে ৭১,০০০-১,৩৪,০০০ টাকা; ৭ম গ্রেডে ৫৮,০০০-১,২৬,৮০০ টাকা; ৮ম গ্রেডে ৪৬,০০০-১,১০,৮০০ টাকা; ৯ম গ্রেডে ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা; ১০ম গ্রেডে ৩২,০০০-৭৭,৩০০ টাকা এবং ১১তম গ্রেডে ২৫,০০০-৬০,৫০০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে

অন্যদিকে ১২ থেকে ২০তম গ্রেড পর্যন্ত নিম্নের পদগুলোতে বেতন বৃদ্ধির হার ১১৫ থেকে ১৪২ শতাংশ রাখা হয়েছে এর মধ্যে ১২তম গ্রেডে ২৪,৩০০-৫৮,৭০০ টাকা (১১৫%); ১৩তম গ্রেডে ২৪,০০০-৫৮,০০০ টাকা (১১৮%); ১৪তম গ্রেডে ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (১৩০%); ১৫তম গ্রেডে ২২,৮০০-৫৫,২০০ টাকা (১৩৫%); ১৬তম গ্রেডে ২১,৯০০-৫২,৯০০ টাকা (১৩৫%); ১৭তম গ্রেডে ২১,৪০০-৫১,৯০০ টাকা (১৩৮%); ১৮তম গ্রেডে ২১,০০০

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator