নতুন জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ, কার্যকর ১ জুলাই থেকে | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নতুন জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ, কার্যকর ১ জুলাই থেকে

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নতুন জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ, কার্যকর ১ জুলাই থেকে
নতুন জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ, কার্যকর ১ জুলাই থেকে
ছবি: সংগৃহীত
স্বাধীনতার পর সরকারি কর্মচারীদের সর্বোচ্চ বেতন বৃদ্ধির রেকর্ড নিয়ে প্রকাশিত হলো নতুন জাতীয় পে স্কেল ২০২৬-এর গেজেট। কীভাবে ও কয় ধাপে মিলবে এই বাড়তি সুবিধা?..

সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত 'জাতীয় বেতন স্কেল ২০২৬'-এর প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করেছে সরকার ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন এই পে স্কেল কার্যকর বলে গণ্য হবে অর্থ বিভাগ গত ১৭ সেপ্টেম্বর এ সংক্রান্ত আদেশ জারি করার পর ১৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে গেজেটটি প্রকাশিত হয় এর ফলে গত ১ জুলাই থেকে গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত সময়ের বকেয়া পাওনাও পাবেন সরকারি কর্মচারীরা এর আগে গত ৩১ আগস্ট সরকার নতুন বেতন স্কেল অনুমোদন করে, যা স্বাধীনতার পর সরকারি কর্মচারীদের জন্য সবচেয়ে বড় বেতন বৃদ্ধির ঘটনা

নতুন কাঠামো অনুযায়ী, সরকারি কর্মচারীদের সর্বনিম্ন গ্রেডে মূল বেতন ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে নতুন এই বর্ধিত মূল বেতন কয়েকটি ধাপে বাস্তবায়ন করা হবে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে মূল বেতন বৃদ্ধির পার্থক্যের ৫০ শতাংশ যোগ হবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে মিলবে ৭৫ শতাংশ এবং ২০২৭ সালের ১ জুলাই থেকে ১০০ শতাংশ সমন্বয়ের পাশাপাশি নিয়মিত বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর হবে অন্যদিকে, ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে প্রথম ধাপে ৪০ শতাংশ, দ্বিতীয় ধাপে ৭০ শতাংশ এবং ২০২৭ সালের ১ জুলাই থেকে ১০০ শতাংশ পূর্ণ সমন্বয় কার্যকর করা হবে

গেজেটে উল্লেখ করা হয়, আগামী ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত উৎসব ও বৈশাখী ভাতাসহ বিদ্যমান সব ভাতা আগের হারেই বহাল থাকবে এবং ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন হারের ভাতা কার্যকর হবে একইভাবে অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও ২০২৬ সালের ১ জুলাই থেকে বকেয়াসহ ধাপে ধাপে বর্ধিত সুবিধা পাবেন 'চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬' শীর্ষক এই গেজেটে এলাকা ও গ্রেডভেদে বাড়িভাড়ার হারও নির্ধারণ করে দেওয়া হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৬ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া পাবেন অন্যান্য সিটি করপোরেশন ও নির্দিষ্ট পৌর এলাকায় তা ৫০ থেকে ৩০ শতাংশ এবং বাকি এলাকাগুলোতে ২৫ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল চালু করা হয়েছিল, যেখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডে যথাক্রমে ৯৫ ও ১০১ শতাংশ বেতন বাড়ানো হয় দীর্ঘ এক দশক পর ২০২৫ সালের ২৭ জুলাই সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের নবম জাতীয় পে কমিশন গঠন করে তৎকালীন অন্তর্বর্তী সরকার চলতি বছরের ২১ জানুয়ারি কমিশন তাদের প্রতিবেদন তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় পরবর্তীতে সুপারিশ বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত ১০ সদস্যের কমিটির চূড়ান্ত পর্যালোচনার পরই এই প্রজ্ঞাপন জারি করা হলো

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator