২ নং ওয়ার্ডবাসীর দোয়া-সমর্থন চাইলেন  কাউন্সিলর প্রার্থী রবিউল আলম শামিম.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

২ নং ওয়ার্ডবাসীর দোয়া-সমর্থন চাইলেন  কাউন্সিলর প্রার্থী রবিউল আলম শামিম..

Abdussattar avatar   
Abdussattar
২ নং ওয়ার্ডবাসীর দোয়া-সমর্থন চাইলেন  কাউন্সিলর প্রার্থী রবিউল আলম শামিম..
২ নং ওয়ার্ডবাসীর দোয়া-সমর্থন চাইলেন  কাউন্সিলর প্রার্থী রবিউল আলম শামিম..
ছবি: সংগৃহীত

আসন্ন দিনাজপুর পৌরসভা নির্বাচনে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রবিউল আলম শামিম ওয়ার্ডবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।..

 

আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি:
আসন্ন দিনাজপুর পৌরসভা নির্বাচনে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রবিউল আলম শামিম ওয়ার্ডবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ আসর চাউলিয়াপট্টী-দক্ষিণ লালবাগ ঈদগাহ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ওয়ার্ডবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় কাউন্সিলর প্রার্থী রবিউল আলম শামিম বলেন আমি আপনাদের কাছে একটা সুযোগ চাই। আপনারা অনেককে ভোট দিয়েছেন, আমাকে একবার ভোট দিয়ে দেখেন। আমি আপনাদের ভোটে বিজয়ী হলে সব ধরনের সেবা এলাকাবাসীর কাছে পৌঁছে দেব, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে দিনাজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাতটি মহল্লা থেকে গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা প্রার্থীর বক্তব্য শোনেন এবং তার প্রতি সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।

 

לא נמצאו הערות


News Card Generator