মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার | আই নিউজ বিডি

মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার

মোঃ মামুন মোল্লা মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
Eidok-এ শেয়ার
মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার
ছবি: সংগৃহীত

মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার
মোঃ মামুন মোল্লা মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে মুকসুদপুর থানা পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুকসুদপুরের আগারী ব্রিজের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন—মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া গ্রামের অলি মোল্লার ছেলে সুমন মোল্যা (২৪) ও লিমন মোল্লা (২১) এবং ঝুটিগ্রাম এলাকার আবুল কাশেম মুন্সীর ছেলে আসাদ মুন্সী (৪৫)।
মুকসুদপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে  (এএসআই) আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই তিন আসামিকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy