ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এআরএম সাদাত এর সার্বিক ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির সভাপতি প্রফেসর মো. আখতার হোসেন ও সঞ্চালনা করেন কার্যনির্বাহী সদস্য মো. আলমগীর কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার উপ-উপাচার্য প্রফেসর ড. মো. এমতাজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আবদুল্লাহ আল-মামুন।
অনুষ্ঠানে ৭৩ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সার্টিফিকেট, ক্যালকুলেটর, বই, কলম, নোটবুক ও গাছের চারা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরিই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির সহসভাপতি মো. আবাবিল, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. সাজেদুর রহমান সাজু, মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন, এড. মো. মেসবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ মো. তানভীর আলম, সহ-কোষাধক্ষ্য রবিউল আলম, সহ-দপ্তর সম্পাদক মো. আবু সাঈদ, প্রচার সম্পাদক মো. নুর আলম, ছাত্র ও শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সাহিদ সুলতান সবুজ, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ইমরান হাসো, আইন বিষয়ক সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।