মাধবপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন বন্ধে অভিযানে ড্রেজার-পাইপ ধ্বংস.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন বন্ধে অভিযানে ড্রেজার-পাইপ ধ্বংস..

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন বন্ধে অভিযানে ড্রেজার-পাইপ ধ্বংস..
মাধবপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন বন্ধে অভিযানে ড্রেজার-পাইপ ধ্বংস..
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপলাইন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর এলাকা অভিযান পরিচালনা করা হয়।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামে সাবেক ইউপি সদস্য সাজিদ মিয়া ও আব্দুল হকের ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি থেকে মাটি-বালু উত্তোলন করে পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের নির্দেশনায় সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মোতাকাব্বিরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে উপসহকারী ভূমি কর্মকর্তা সুজিত চন্দ্র দেবসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও মাধবপুর থানা পুলিশের একটি দল অংশ নেয়।
অভিযানকালে একটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপলাইন জব্দ করে পরে বিনষ্ট করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, “অবৈধভাবে মাটি-বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় আইন অমান্য করে কেউ মাটি-বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

نظری یافت نشد


News Card Generator