আখাউড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের চার নেত্রী গ্রেপ্তার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আখাউড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের চার নেত্রী গ্রেপ্তার..

Ali Afzal Khan avatar   
Ali Afzal Khan
আখাউড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের চার নেত্রী  গ্রেপ্তার..
আখাউড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের চার নেত্রী  গ্রেপ্তার..
ছবি: সংগৃহীত

আজ রাত আটটার সময়ে আখাউড়া পৌরসভার সড়কবাজারের কাপড়ের দোকান সাতরং ফ্যাশন থেকে পুলিশ গ্রেপ্তার করে ।..

আফজল খান শিমুল :

বৃহস্পতিবার রাত ৮ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌর শহরের প্রাণকেন্দ্র সড়কবাজারের সাতরং ফ্যাশন হাউজ থেকে গোপন বৈঠক করার সময়  আওয়ামীলীগের শেষ সময়ে সংরক্ষিত আসনের  মহিলা ভাইস-চেয়ারম্যান রোখসানা আক্তার , নিষিদ্ধ ঘোষিত  আওয়ামী নেত্রী ফাতেমা বেগম ও আখাউড়া পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেখা বেগম এবং একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাজমা বেগম এ চারজনকে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ ।

এ বিষয়টি আইনিউজবিডিকে নিশ্চিত করেছেন , আখাউড়া থানার ওসি জনাব জাবেদ উল ইসলাম ।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাস প্রতিরোধ আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

نظری یافت نشد


News Card Generator