ফরিদগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, ৭১ বছরের বৃদ্ধ আদালতের মাধ্যমে কারাগারে

চাঁদপুরের ফরিদগঞ্জে ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। চকলেটের প্রলোভন দেখিয়ে নিজ দোকানে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণের অভিযোগে হাবিবুর রহমান পাটওয়ারী ওরফে হাবু (৭১) নামের এক বৃদ্ধ মুদি ..
Eidok-এ শেয়ার
ফরিদগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, ৭১ বছরের বৃদ্ধ আদালতের মাধ্যমে কারাগারে
ছবি: সংগৃহীত

মেহেদী হাছান ফরিদগঞ্জ :

চাঁদপুরের ফরিদগঞ্জে ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। চকলেটের প্রলোভন দেখিয়ে নিজ দোকানে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণের অভিযোগে হাবিবুর রহমান পাটওয়ারী ওরফে হাবু (৭১) নামের এক বৃদ্ধ মুদি দোকানিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

​বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরকুমিরা গ্রামে এ ঘটনা ঘটে। আটক হাবিবুর রহমান ওই গ্রামের মৃত মুসলিম পাটওয়ারীর ছেলে।

​স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে শিশুটি অভিযুক্তের দোকানের সামনে খেলাধুলা করছিল। একপর্যায়ে তাকে চকলেট দেওয়ার কথা বলে দোকানের ভেতরে নিয়ে যান বৃদ্ধ হাবিবুর রহমান। এরপর দোকানের শাটার বন্ধ করে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বৃদ্ধকে আটক করে গণধোলাই দেন এবং পুলিশে খবর দেন।
​এ ঘটনায় ভুক্তভোগী শিশুর নানা বাদী হয়ে বুধবার রাতে ফরিদগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ্ জানান, "স্থানীয় জনতার সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলা দায়েরের পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়।

 অন্যদিকে ভুক্তভোগী শিশুর শারীরিক পরীক্ষার (ডাক্তারি পরীক্ষা) জন্য চাঁদপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।"

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত জেলার খবর মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 ভিউ নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ জেলার খবর নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 82 ভিউ প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা জেলার খবর প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 60 ভিউ মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন জেলার খবর মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 ভিউ ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ জেলার খবর ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 ভিউ হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলার খবর হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 81 ভিউ জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী জেলার খবর জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 43 ভিউ