কটিয়াদীতে প্রধান শিক্ষক আবু সাঈদ মো. ইকবালের ব্যবস্থাপনায় অবিভাবক… | আই নিউজ বিডি

কটিয়াদীতে প্রধান শিক্ষক আবু সাঈদ মো. ইকবালের ব্যবস্থাপনায় অবিভাবক সমাবেশ..

Sayed Aliuzzaman Mohsin avatar   
Sayed Aliuzzaman Mohsin
কটিয়াদীতে প্রধান শিক্ষক আবু সাঈদ মো. ইকবালের ব্যবস্থাপনায় অবিভাবক  সমাবেশ..
কটিয়াদীতে প্রধান শিক্ষক আবু সাঈদ মো. ইকবালের ব্যবস্থাপনায় অবিভাবক  সমাবেশ..
ছবি: সংগৃহীত
আচমিতা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিকের ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ..


কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী আচমিতা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সাঈদ মো. ইকবালের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কমল কিশোর চক্রবর্তী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা শিক্ষা অফিসের শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টার, কটিয়াদীর ইনস্ট্রাক্টর শাহজাহান কবীর ভূঁঞা, কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান মতি এবং আচমিতা জর্জ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ভূঁইয়া।
প্রধান শিক্ষক আবু সাঈদ মো. ইকবালের উদ্যোগে শিক্ষার্থী-অভিভাবক সমন্বয়ের ওপর গুরুত্ব
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় থাকা প্রধান শিক্ষক আবু সাঈদ মো. ইকবাল বিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি, নিয়মিত উপস্থিতি এবং অভিভাবকদের সঙ্গে বিদ্যালয়ের কার্যকর সমন্বয়ের বিষয়গুলোকে গুরুত্ব দেন।
মা সমাবেশে শিক্ষার্থীদের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ইউএনও শামীমা আফরোজ মারলিজ।
এ সময় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনের অগ্রগতিতে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, পড়াশোনার খোঁজ নেওয়া এবং শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত অগ্রগতি আরও সহজতর হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মো. ইকবাল বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। এ ধরনের মা সমাবেশের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Inga kommentarer hittades


News Card Generator