রাজপথে জীবন ক্ষয় করে আজ আমরা মূল্যহীন" — রাজনীতি থেকে বিদায়ের… | আই নিউজ বিডি

রাজপথে জীবন ক্ষয় করে আজ আমরা মূল্যহীন" — রাজনীতি থেকে বিদায়ের ইঙ্গিত ত্যাগী কর্মীর..

এম এ মালেক avatar   
এম এ মালেক
রাজপথে জীবন ক্ষয় করে আজ আমরা মূল্যহীন" — রাজনীতি থেকে বিদায়ের ইঙ্গিত ত্যাগী কর্মীর..
রাজপথে জীবন ক্ষয় করে আজ আমরা মূল্যহীন" — রাজনীতি থেকে বিদায়ের ইঙ্গিত ত্যাগী কর্মীর..
ছবি: সংগৃহীত
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে শেষ পর্যন্ত চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন এক রাজপথের লড়াকু কর্মী।..

 

​

​সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি লেখেন, "রাজপথে থেকে আজ আমাদের কী লাভ হলো? না পারলাম নিজের একটা পরিচয় তৈরি করতে, না পারলাম পরিবারকে আগলে রাখতে। জীবন বাজি রেখে রাজপথে ছিলাম, অথচ আজ আমাদের কোনো মূল্যায়ন নেই।"

​পরিবারের নিরাপত্তার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "আজ আমি মরে গেলেও হয়তো কারো কিছু যেত-আসত না। কারণ রাজনীতির মাঠে ত্যাগী কর্মীদের রক্ত ও ঘামের এখন কোনো দাম নেই। যে রাজনীতি পরিবারকেই সুরক্ষা দিতে পারে না, সেখানে আর থাকার কোনো অর্থ হয় না।"

​অবমূল্যায়ন ও সুবিধাবাদীদের দাপটে চরম ক্ষোভ প্রকাশ করে তিনি এই মূল্যহীন রাজনীতি থেকে নিঃশব্দে চিরতরে বিদায় নেওয়ার স্পষ্ট ইঙ্গিত দেন।

Hiçbir yorum bulunamadı


News Card Generator