পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে আহতের অভিযোগে পীরগঞ্জে যুবক গ্রেপ্তার

পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে আহতের অভিযোগে পীরগঞ্জে যুবক গ্রেপ্তার
分享到 Eidok
পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে আহতের অভিযোগে পীরগঞ্জে যুবক গ্রেপ্তার
图片:来源收集

পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে আহতের অভিযোগে পীরগঞ্জে যুবক গ্রেপ্তার

মোঃ আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দায়িত্ব পালনরত এক পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ, প্রাণনাশের হুমকি এবং ধাক্কা দিয়ে আহত করার অভিযোগে মমিনুর রশিদ (মামুন) (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যকে আহত করার অভিযোগে দায়ের করা মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তা এলাকায় পীরগঞ্জ থানা পুলিশ ও জেলা ট্রাফিক পুলিশ যৌথভাবে বিশেষ চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে মমিনুর রশিদকে থামানো হয়। পরে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে অসহযোগিতা এবং সড়ক আইন লঙ্ঘনের অভিযোগে ট্রাফিক সার্জেন্ট শাজাহান আলী তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার কিছু সময় পর সন্ধ্যার দিকে পূর্ব চৌরাস্তা এলাকার একটি দোকানের সামনে এসে মমিনুর রশিদ পুনরায় পুলিশ সদস্যদের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য ও গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি এসআই মো. শামিম আলমকে প্রাণনাশের হুমকি দেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হলে অভিযুক্ত ব্যক্তি আরও উত্তেজিত হয়ে এসআই শামিম আলমকে ধাক্কা দেন। এতে ওই কর্মকর্তা পাশে থাকা কাঠের সঙ্গে আঘাত পেয়ে মাথায় আহত হন। পরে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে এসআই মো. শামিম আলম বাদী হয়ে পীরগঞ্জ থানায় সরকারি কাজে বাধা, হুমকি এবং পুলিশ সদস্যকে আহত করার অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় বুধবার মামুন কে  আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়।

পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করে জানান, দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论

相关文章