বকশীগঞ্জে আকিকার গোশত না দেওয়াকে কেন্দ্র করে হামলা, রাস্তা অবরোধ | আই নিউজ বিডি

বকশীগঞ্জে আকিকার গোশত না দেওয়াকে কেন্দ্র করে হামলা, রাস্তা অবরোধ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের চিনারচর ঠুটাপাড়া এলাকায় আকিকার গোশত না দেওয়াকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। হামলার প্রতিবাদে রাস্তা অবরোধের..
Eidok-এ শেয়ার
বকশীগঞ্জে আকিকার গোশত না দেওয়াকে কেন্দ্র করে হামলা, রাস্তা অবরোধ
ছবি: সংগৃহীত

 

 

গত ১৩ আগস্ট মেরুরচর ইউনিয়নের চিনারচর ঠুটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, আকিকার গোশত না দেওয়াকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এতে চারজন আহত হন। আহতদের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় মো. মন্টু (৫০), ফেরদৌস, মঞ্জু, মো. রুবেল, পুরন, মোছা. মর্জিনা, মোছা. রাশেদা সাব্বির ও মোতালেবের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

ধন মাহমুদ বাদী হয়ে এ ঘটনায় বকশীগঞ্জ থানায় অভিযোগ করেছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী আব্দুল হক বলেন, “পূর্বশত্রুতার জের ধরে বিভিন্নভাবে আমাদের মারধর করা হচ্ছে। এমনকি রাস্তা অবরোধ করে আমাদের সন্তানদের স্কুলে যেতে দেওয়া হচ্ছে না।”

তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 56 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 304 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 70 ভিউ পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত জেলার খবর পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত 76 ভিউ