রাঙ্গুনিয়ায় রেজা মোস্তাফা তরুণ পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে… | আই নিউজ বিডি

রাঙ্গুনিয়ায় রেজা মোস্তাফা তরুণ পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রেজা মোস্তাফা তরুণ পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনব্যাপী খতমে কোরআন, কুইজ প্রতিযোগিতা, ফ্রি চিকিৎসা সেবা ও এক বিশাল মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
রাঙ্গুনিয়ায় রেজা মোস্তাফা তরুণ পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

গত বৃহস্পতিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা হাজীপাড়া মাঠ প্রাঙ্গণে রেজায়ে মোস্তাফা তরুণ পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সংগঠনের সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে এবং আহবায়ক মোক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম অধিবেশনে স্থানীয় বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই সাথে এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। যেখানে চিকিৎসক ডা. আরিফ রিকো (এমবিবিএস) এবং পল্লী চিকিৎসক এস. এম. দিদারুল আলমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্থানীয় শতাধিক সুবিধাবঞ্চিত রোগী সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় চিকিৎসাপরামর্শ গ্রহণ করেন। এছাড়া মুহাম্মদ আদর ও হাফেজ আবু ছালেহ সাহেদ এর সার্বিক সহযোগিতায় পবিত্র কোরআন খতম ও খতমে গাউছিয়া সম্পন্ন হওয়ার পর প্রথম অধিবেশনের সমাপ্তিতে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়। ধর্মীয় ও সামাজিক অনুশাসনের এমন বহুমুখী উদ্যোগ স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

দিনের কর্মসূচির ধারাবাহিকতায় বাদে মাগরিব অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে দ্বিতীয় অধিবেশন তথা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উত্তর জেলা শিক্ষক পরিষদের সভাপতি ও পোমরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোহিদুল ইসলাম টিপুর সভাপতিত্বে এবং আব্দুল আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ রাজনীতিবিদ যুবদল নেতা পারভেজ মোশারফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আধ্যাত্মিক বয়ান পেশ করেন রাহাতিয়া নঈমীয়া নকশবন্দীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন ও পীরে তরিক্বত আলহাজ্ব সৈয়দ ওবাইদুল মোস্তাফা নঈমী আশরাফী। এছাড়াও শীতলপুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা বাহাউদ্দিন আল-কাদেরী প্রধান আলোচক হিসেবে এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার আরবি মুদারিস বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা জয়নাল আবেদীন ল ক্বাদেরী প্রধান বক্তা হিসেবে তশরিফ পেশ করেন। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ মিনহাজুল ইসলাম আল মাইজভান্ডারী, মাওলানা মুহাম্মদ আহমদুল্লাহ হিরু, মাওলানা নঈমুল হক ছরমদ নঈমী, হাফেজ মুহাম্মদ সৈয়দুল বশর বটন এবং আলহাজ্ব মাওলানা সৈয়দ মুহাম্মদ নিজাম উদ্দিন নঈমী সহ রাঙ্গুনিয়া অঞ্চলের প্রখ্যাত আলেম-ওলামাবৃন্দ। বক্তারা তাদের সাবলীল বক্তব্যে ঈমান-আকিদার প্রশ্নে কোনো অবস্থাতেই বাতিল শক্তির সাথে আপোষ না করার কঠোর বার্তা দেন এবং মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাঝে দেশ ও জাতির সার্বিক কল্যাণ নিহিত রয়েছে বলে জোরালো মন্তব্য করেন।

মাহফিলে উপস্থিত আমন্ত্রিত আলেম ওলামাগণ পবিত্র ঈদে মিলাদুন্নবীর ঐতিহাসিক মাহাত্ম্য ও তাৎপর্য তুলে ধরে বলেন যে, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ ও জীবনের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করলেই কেবল ব্যক্তিগত ও জাতীয় জীবনের সকল সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব। তারা মুসলিম উম্মাহর মধ্যে বিদ্যমান অনৈক্য দূর করে ইসলামের সঠিক ও শান্তির পথ অনুসরণের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ সমাজ গঠনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতেই এই ধরনের কল্যাণমুখী ও শিক্ষামূলক আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। মাহফিলজুড়ে এলাকার সর্বস্তরের আলেম-ওলামা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ অসংখ্য মুসল্লির স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো পরিবেশকে এক আধ্যাত্মিক ও মিলনমেলায় পরিণত করে। সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং ধর্মীয় চেতনা প্রসারের এমন উদ্যোগ স্থানীয় সচেতন মহলে দারুণ প্রশংসিত হয়েছে।

পরিশেষে, দিনব্যাপী আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠান ও মিলাদ মাহফিলের সমাপ্তি ঘটে এক সুদীর্ঘ মোনাজাতের মাধ্যমে। মাহফিল শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও ঐক্য কামনা করার পাশাপাশি বিশ্ব মানবতার সার্বিক মঙ্গল ও রোগমুক্তি প্রার্থনা করে বিশেষ দোয়া করা হয়। রাঙ্গুনিয়ার পোমরা এলাকায় রেজা মোস্তাফা তরুণ পরিষদের এই ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ইসলামের সঠিক জ্ঞান ছড়ানোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় বিশিষ্টজনেরা। এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকলে সমাজের অবক্ষয় রোধ করা সম্ভব হবে এবং এলাকার তরুণ সমাজ আরও বেশি দায়িত্বশীল ও মানবতাবাদী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ Relihiyon at Edukasyon সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ 27 Views ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা Relihiyon at Edukasyon ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 108 Views জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু Relihiyon at Edukasyon জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু 253 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Relihiyon at Edukasyon কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 93 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Relihiyon at Edukasyon কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 67 Views হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা Relihiyon at Edukasyon হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা 91 Views ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ Relihiyon at Edukasyon ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ 80 Views