দৈনিক আলোর দিগন্তের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন সাংবাদিক তুহিন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দৈনিক আলোর দিগন্তের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন সাংবাদিক তুহিন..

দৈনিক সময় avatar   
দৈনিক সময়
দৈনিক আলোর দিগন্তের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন সাংবাদিক তুহিন..
দৈনিক আলোর দিগন্তের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন সাংবাদিক তুহিন..
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক

দৈনিক আলোর দিগন্ত পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক মোঃ তুহিন।

সম্প্রতি দৈনিক আলোর দিগন্ত পত্রিকার সম্পাদক ফাতেমা ইসলাম তানিয়া স্বাক্ষরিত আইডি কার্ড এবং নিয়োগ পত্রের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। আইডি কার্ডে তাঁকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে উল্লেখ করা হয়েছে।

সাংবাদিক তুহিন দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার স্থানীয় সংবাদ, জনদুর্ভোগ, প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা, সামাজিক কর্মকাণ্ডসহ নানা বিষয়ে সংবাদ সংগ্রহ ও প্রকাশের সঙ্গে যুক্ত রয়েছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর সাংবাদিক তুহিন বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং চাঁপাইনবাবগঞ্জের মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরাই আমার প্রধান লক্ষ্য। দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি।”

দৈনিক আলোর দিগন্তের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিক তুহিনের এই দায়িত্ব গ্রহণে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator