নাগরপুরে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নাগরপুরে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

Md.Shamimul Haque avatar   
Md.Shamimul Haque
নাগরপুরে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা
নাগরপুরে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের চরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।..





টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের চরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি মো. নুরুজ্জামান রানা সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা আক্তার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার তালুকদার। এ সময় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. হোসেন মিয়া, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা, নাগরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. নাজমুল হক স্বাধীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিচিতি সভায় নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, বিদ্যালয়ের শৃঙ্খলা ও সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, একটি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।
নবনির্বাচিত সভাপতি মো. নুরুজ্জামান রানা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি এ কাজে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

Комментариев нет


News Card Generator