চিরিরবন্দরে বজ্রপাতে যুবকের মৃত্যু। | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চিরিরবন্দরে বজ্রপাতে যুবকের মৃত্যু।

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
চিরিরবন্দরে বজ্রপাতে যুবকের মৃত্যু।
চিরিরবন্দরে বজ্রপাতে যুবকের মৃত্যু।
ছবি: সংগৃহীত
দিনাজপুরের চিরিরবন্দরে ধান খেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে ময়নুল ইসলাম (৩৩) নামে এক যুবককে মৃত্যু হয়েছে। ..

মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ২টায় উপজেলার ৩নং ফতেজংপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর মৌজার মন্ডল পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত ময়নুল ইসলাম ওই গ্রামের মন্তাজ ইসলামের ছেলে।

জানা গেছে, ময়নুল তার বাড়ির পাশে ধান খেতে কাজ করছিলেন ওই সময় আকাশের বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বজ্রপাতে সে ঘটনাস্থলেই মারা যায়।

৩নং ফতেজংপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি জানান, মঙ্গলবার দুপুরে বৃষ্টি হচ্ছিল এবং বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় ময়নুল ইসলাম বজ্রপাতে মারা যায়। 

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন নবী ঘটনার সত্যতানিশ্চিত করেছেন।

এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator