রাখালগাছি ইউপি নির্বাচনে মেম্বার পদে জনপ্রিয়তায় এগিয়ে ছাত্রনেতা মোঃ… | আই নিউজ বিডি

রাখালগাছি ইউপি নির্বাচনে মেম্বার পদে জনপ্রিয়তায় এগিয়ে ছাত্রনেতা মোঃ আমির শেখ

****
Eidok-এ শেয়ার
রাখালগাছি  ইউপি নির্বাচনে মেম্বার  পদে জনপ্রিয়তায় এগিয়ে  ছাত্রনেতা মোঃ আমির শেখ
ছবি: সংগৃহীত
 বাগেরহাট প্রতিনিধি 
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৯ নং রাখালগাছি  ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার  পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছে তৃণমূল থেকে সংগ্রামী  সাবেক ছাত্রনেতা ও  বর্তমান  সেচ্ছাসেবক দলের ত্যাগী ও  ৫ টি মামলার শিকার বার বার নির্যাতিত জেল জুলুম ও মজলুম  কারাবরণকারী নেতা সুনগর গ্রামের  ৪ নং ওয়ার্ডের ছাত্রনেতা মোঃ আমির শেখ । সাবেক এই ছাত্রনেতাকে ঘিরে এলাকা জুড়ে  আলোচনা সৃষ্টি হয়েছে। তাঁর শিক্ষা, রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক সম্পৃক্ততা এবং দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে তিনি  ভোটারদের মাঝে  পরিচিত মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন।
 
তার রাজনৈতিক জীবনের সংগ্রামের মধ্যে দিয়ে  ২০০২ সালে ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছাত্রদল যোগদানে তার রাজনীতি জীবন  শুরু হয়। পরবর্তীতে তিনি ছাত্রদলের  কর্মী হিসেবে ২০০২  সালে ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হন, বিগত ১৭ বছরের কোন কমিটি না দেওয়ার কারনে ছাত্র দলের পদ থেকে বঞ্চিত হন। পরবর্তীতে ইউনিয়নের সেচ্ছাসেবক দলের আহবায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন । বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথ থেকে বিশেষ  ভুমিকা পালনের কারণে একাধিকবার আওয়ামী লীগের হামলা  এবং  নাশকতা মামলার শিকার  হয়েছিলেন। দলের সকল কার্যক্রমে সামনে থেকে বিভিন্ন মিছিল মিটিংয়ে  অংশগ্রহণের কারণে তাকে ২০২৩ সালে কারাবরণ করতে হয়েছেন।  তরুণ সমাজের আস্থা ও ভালোবাসায় এগিয়ে থাকা এই ত্যাগী নেতাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে  ৯নং রাখালগাছি  ইউনিয়নের ৪নং ওয়ার্ডের  মেম্বার হিসেবে দেখতে চাই। যোগ্য, জনপ্রিয় ও ত্যাগী নেতৃত্বের হাতেই এগিয়ে যাক  ইউনিয়নের ৪ নং ওয়ার্ডবাসী   এই প্রত্যাশা  সবার।
মেম্বার  পদপ্রার্থী মোঃ আমির শেখ  বলেন, বিগত ১৭ বছর দলের দুঃসময়ে নির্যাতিত ও নিপীড়িত নেতাকর্মীদের পাশে থেকেছি। বিভিন্ন আন্দোলন সংগ্রামে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছি। আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক বার হামলা ও মিথ্যা মামলার শিকার হয়েছি নাশকতা মামলায় কারাবরণ করেছি। দল যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি মেম্বার পদে  নির্বাচিত হয়ে জনগণের কল্যাণে ওয়ার্ডবাসী ও নেতাকর্মীদের নিয়ে এক্যবন্দ হয়ে ওয়ার্ড বাসীর সেবা করতে চাই। তিনি আরো বলেন, বিগত ১৭ বছরে দলের দুর্দিনে রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। যে কারণে দলের কাছে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশা কামনা করছি।
আমি যদি মেম্বার হতে পারি তাহলে রাখালগাছি  ইউনিয়নের ৪নং ওয়ার্ডেরর প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে কাজ করব এবং মাদকমুক্ত ওয়ার্ড গড়বো। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং ইউনিয়নে সকল প্রকার চুরি-ছিনতাই, চাঁদাবাজী ও ভূমি দখলবাজ প্রতিরোধে অগ্রণী ভূমিকা রেখে একটি মডেল ওয়ার্ড গড়ে তুলবো ইনশাল্লাহ।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Politika সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 115 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Politika আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 57 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Politika কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 67 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Politika যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 101 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Politika কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 109 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Politika ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 112 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Politika গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 125 Views