স্মারকলিপি প্রদান ও তিন দিনের আল্টিমেটাম শেষে ইবি শিবিরের সংবাদ সম্মেলন

****
I-share sa Eidok
স্মারকলিপি প্রদান ও তিন দিনের আল্টিমেটাম শেষে ইবি শিবিরের সংবাদ সম্মেলন
Larawan: kuha mula sa arkibo

ইবি সংবাদদাতা:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের দ্রুত অপসারণ-সহ ​আট দাবিতে সংবাদ সম্মেলন করেছে শাখা ছাত্রশিবির। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় ক্যাম্পাসের বটতলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জানা যায়, বিভিন্ন দাবিতে হল প্রশাসনের নিকট সংগঠনটির স্মারকলিপি প্রদান ও অবৈধ শিক্ষার্থী অপসারণের তিন দিনের আল্টিমেটাম শেষে এ সংবাদ সম্মেলন করে তারা। 

সম্মেলনে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি-সহ হলগুলোর শাখা সভাপতি ও অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে হলের আবাসিক সিট বণ্টন ও ব্যবস্থাপনা নিয়ে নানা অনিয়ম ও বৈষম্য তুলে ধরে প্রশাসনের কাছে 
নিম্নোক্ত দাবিগুলো জানায় সংগঠনটি:
১. বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল থেকে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করতে হবে। ২. কোনো রাজনৈতিক পরিচয়, দলীয় সুপারিশ কিংবা প্রশাসনিক প্রভাবের ভিত্তিতে হলে সিট বরাদ্দ দেওয়া বন্ধ করতে হবে।
৩. মেধা, জ্যেষ্ঠতা ও বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ করে সিট বরাদ্দ নিশ্চিত করতে হবে। ৪. ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৫. প্রতিটি হলের সিট বণ্টনের তালিকা প্রকাশ করতে হবে, যেন কোনো সিট বাণিজ্য বা অনৈতিক প্রভাবের সুযোগ না থাকে। ৬. হলগুলোতে রাজনৈতিক অপচর্চা মুক্ত ও বহিরাগত প্রবেশ নিষেধের মাধ্যমে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। ৭. সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরপেক্ষ ব্যবস্থা নিতে হবে এবং ৮. হলের ডাইনিংগুলোতে সুষম খাদ্য ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর শাখা ছাত্রশিবির আয়োজিত এক বিক্ষোভ মিছিলে শিবির সভাপতি কর্তৃক ৩ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে অবৈধ শিক্ষার্থী অপসারণ এবং মেধা ও ন্যায্যতার ভিত্তিতে আসন বণ্টনে আল্টিমেটাম দেওয়া হয়। পরে সেই লক্ষ্যে ১২ ও ১৩ সেপ্টেম্বর হল প্রভোস্ট বরাবর পৃথক স্মারকলিপি প্রদান করে স্ব স্ব হল শাখার নেতৃবৃন্দ।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল Relihiyon at Edukasyon মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল 33 Views সংসদে উঠছে এমআইএসটি আইন ২০২৬: পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের পথে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি Relihiyon at Edukasyon সংসদে উঠছে এমআইএসটি আইন ২০২৬: পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের পথে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি 60 Views মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা Relihiyon at Edukasyon মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা 85 Views দুবলার চরে আজ রাস উৎসবের শেষ পর্ব, পুণ্যস্নানে নামবেন হাজারো ভক্ত Relihiyon at Edukasyon দুবলার চরে আজ রাস উৎসবের শেষ পর্ব, পুণ্যস্নানে নামবেন হাজারো ভক্ত 80 Views এইচএসসিতে ভয়াবহ বিপর্যয়: চাঁদপুরের ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৭৯ প্রতিষ্ঠানকে শোকজ কুমিল্লা বোর্ডের Relihiyon at Edukasyon এইচএসসিতে ভয়াবহ বিপর্যয়: চাঁদপুরের ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৭৯ প্রতিষ্ঠানকে শোকজ কুমিল্লা বোর্ডের 131 Views মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ উপহার: এইচএসসি পর্যায়েও সম্প্রসারণের পরিকল্পনা সরকারের Relihiyon at Edukasyon মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ উপহার: এইচএসসি পর্যায়েও সম্প্রসারণের পরিকল্পনা সরকারের 78 Views আমতলীর হলদিয়া হাট ব্রিজের প্রথম পিলার স্থাপন Relihiyon at Edukasyon আমতলীর হলদিয়া হাট ব্রিজের প্রথম পিলার স্থাপন 126 Views