দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল সীমান্তে উদ্ধার করা হয়েছে ১৪ বোতল ভারতীয় ফেনসিডিল। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিটে উপজেলার ভূটডাঙ্গী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
সীমান্ত অপরাধ ও মাদক চোরাচালান দমনে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪২ বিজিবি’র অধীনস্থ পার্বতীপুর বিওপি’র একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত পিলার ৩৪৫/১-আর থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভূটডাঙ্গী নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় ১৪ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত মাদক ব্যবসায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন , সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
App „Eye News BD“
Bemerkungen 0