কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে একটি মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ১ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা সহ মো. জাহাঙ্গীর হোসেন(৩০) কে আটক করা হয়। অন্যদিকে ২০ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা সহ মো. সাইফুল(৪৫) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার কৃত মো. জাহাঙ্গীর হোসেন উপজেলার পূর্ব তারাকান্দি গ্রামের মো:হাবিবুর রহমান এর ছেলে। এবং মো. সাইফুল উপজেলার উত্তর মাইজপাড়া গ্রামের মৃত আমির উদ্দিন খান এর ছেলে।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন খন্দকার। অভিযানে অংশ নেয় বাংলাদেশ আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের সদস্যরা।
অভিযানটি পরিচালিত হয় কুলিয়ারচর উপজেলার ছোট ছয়সূতি ও উত্তর মাইজপাড়া এলাকায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর এই অভিযানে প্রসিকিউশন দায়ের করেন। পরবর্তীতে, মোবাইল কোর্টের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২শত টাকা অর্থদন্ড ও আসামী মো. সাইফুল কে ১ বছরের কারাদন্ড ও ১হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।
মোবাইল কোর্টের মাধ্যমে দ্রুত বিচার ব্যবস্থা কার্যকর হওয়ায় স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে এবং তারা আশা করছেন যে, এ ধরনের কঠোর পদক্ষেপের মাধ্যমে মাদক সমস্যার সমাধান হবে।