সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে ইবিস্থ রাজশাহী জেলা ছাত্রকল্যাণের… | আই নিউজ বিডি

রাজশাহী

সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে ইবিস্থ রাজশাহী জেলা ছাত্রকল্যাণের বৃক্ষরোপণ

****
Eidok-এ শেয়ার
সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে ইবিস্থ রাজশাহী জেলা ছাত্রকল্যাণের বৃক্ষরোপণ
ছবি: সংগৃহীত

ইবি প্রতিনিধি, 

ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর বারোটায় ইবনে সিনা ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক সোহানুর রহমান শাওন বলেন, 'একটি ছাত্রসংগঠনের কার্যক্রম শুধু শিক্ষার্থীদের কল্যাণের মধ্যেই সীমাবদ্ধ না থেকে সমাজ ও পরিবেশের জন্যও ইতিবাচক ভূমিকা রাখা উচিত। আমরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণ এবং পরিবেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখব।'

কর্মসূচিতে সমিতির সভাপতি আলী আজিম মোঃ আবরার বলেন, 'রাজশাহী ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে পরিচিত। সেই সবুজের স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ের বুকেও রাখতে আমরা বৃক্ষরোপণ করেছি। সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ভবিষ্যতেও পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সমিতির উপদেষ্টা গাজী আরিফুজ্জামান খান-এর অসুস্থতার কথা উল্লেখ করে তাঁর দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেন।'

আইন ও ভূমি প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার বলেন, 'বৃক্ষরোপণ কর্মসূচি একটি সদকায়ে জারিয়া এবং চমৎকার একটি উদ্যোগ। ক্যাম্পাসে সুন্দর চিন্তা ছড়িয়ে দেওয়ার জন্য সমিতির সকল শিক্ষার্থীকে সাধুবাদ জানাই এবং এ ধরনের উদ্যোগগুলোতে আমাদের পক্ষ থেকে সব সময় পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইনশাআল্লাহ।'

গঠনমূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আশ্বাস ব্যক্ত করে উপদেষ্টামণ্ডলী বলেন, 'পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য ক্যাম্পাস গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। দীর্ঘদিন পর এমন কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এ ধরনের আয়োজনের মাধ্যমেই মূলত শিক্ষার্থী ও উপদেষ্টাদের মাঝে সুদৃঢ় মেলবন্ধন তৈরি হয়। এ ধরনের কর্মসূচিতে আমরা সব সময় শিক্ষার্থীদের পাশে থাকবো।'

এসময় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. শেখ মোস্তাফিজুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিভাগের অধ্যাপক তারেক হাসান আল মাহমুদ ও অধ্যাপক মোঃ আশেক রায়হান মাহমুদ, বায়োটেকনোলজি অ্যান্ড জিনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এ. কে. এম. নাজমুল হুদা, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাসুদ রানা, আইন ও ভূমি প্রশাসন বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মারুফ মীম সহ রাজশাহী জেলার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ Relihiyon at Edukasyon সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ 27 Views ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা Relihiyon at Edukasyon ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 108 Views জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু Relihiyon at Edukasyon জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু 253 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Relihiyon at Edukasyon কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 93 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Relihiyon at Edukasyon কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 67 Views হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা Relihiyon at Edukasyon হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা 91 Views ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ Relihiyon at Edukasyon ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ 80 Views