চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড। | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড।

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড।
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড।
ছবি: সংগৃহীত
দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবন ও দখলে রাখার অপরাধে তিন যুবককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।..
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়নের কোণপাড়া বাঁধের ওপর এ অভিযান পরিচালনা করা হয়।
 
চিরিরবন্দর থানা পুলিশের একটি অভিযানিক দল এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবন ও দখলে রাখার অবস্থায় প্রদীপ বাবু (২০), মোঃ নাহিদ হাসান (২০) ও আব্দুল হান্নান (২১)কে আটক করে।
 
পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে তিন আসামিকে প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
 
অভিযানে তাদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা, মাটির তৈরি গাঁজা সেবনের কলকি এবং একটি গ্যাসলাইট উদ্ধার করা হয়।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন, ১.প্রদীপ বাবু,পিতা শ্যামবাবু। ২. মোঃ নাহিদ হাসান,পিতা মো.লিয়াকত আলী।৩. আব্দুল হান্নান, পিতা মোঃ আবু সাঈদ। তারা দিনাজপুর কোতোয়ালী থানার জপেয়া মোল্লাপাড়া এলাকার বাসিন্দা।
 
অভিযানের সময় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
 
চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। অভিযানের ফলে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Không có bình luận nào được tìm thấy


News Card Generator