নিখোঁজের তিনদিন পর খাল থেকে রাফির মরদেহ উদ্ধার | আই নিউজ বিডি

নিখোঁজের তিনদিন পর খাল থেকে রাফির মরদেহ উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর খাল থেকে রাফি আকন (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।..
Eidok-এ শেয়ার
নিখোঁজের তিনদিন পর খাল থেকে রাফির মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের আমড়াগাছিয়া নিজ বাড়ির পেছনের ওই খাল থেকে রাফির লাশ উদ্ধার করা হয়।

এর আগে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে বাড়ি থেকে নিখোঁজ হয় রাফি। পরে পরিবার ও স্থানীয়রা মিলে পুরো এলাকা খুঁজেও রাফিকে না পাওয়ায় পরেরদিন শনিবার (১২ সেপ্টেম্বর) শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিহতের পরিবার। নিহত রাফি উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের মো: জসিম আকনের ছেলে ও আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। 

এ ঘটনায় মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান বলেন,শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের আমড়াগাছিয়ার একটি খাল থেকে শিশু রাফির লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর তাকে খালে ফেলে দেওয়া হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর এর সঠিক কারণ জানা যাবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান এই পুলিশ সুপার।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Crimine সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 18 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Crimine মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 22 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Crimine গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Crimine নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Crimine দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 62 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Crimine দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Crimine সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views