ইবি প্রতিনিধি,
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আতিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে পাবনা জেলা কল্যাণ সমিতি। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর একটায় রেজিস্ট্রার কার্যালয়ে এ শুভেচ্ছা জানায়।
এ সময় আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সালাম, দাওয়াহ্ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মাওলা, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক এম. এম. নাসিমুজজামান, অর্থ ও হিসাব বিভাগের উপ-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম, পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আল-আমিনসহ পাবনা জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. মো. গোলাম মওলা বলেন, “ড. আতিক আমাদের পাবনার মানুষ। তিনি রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন— এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তার সঙ্গে দেখা হওয়ার পর যে আন্তরিকতা ও আবেগ অনুভব করেছি, সেটি অন্যরকম। এই অনুভূতি নিয়েই আমরা সামনে এগিয়ে যাব, ইনশাআল্লাহ।”
অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বলেন, “আমরা খুবই প্রাণবন্ত ও আনন্দিত। আমাদের প্রাণের মানুষকে কাঙ্ক্ষিত জায়গায় দেখতে চেয়েছিলাম। আমাদের প্রত্যাশা ও উচ্চাশা আরও বড় ছিল। তবে আল্লাহ রব্বুল আলামিন যেটা কবুল করেছেন, তাকে সেই জায়গাতেই এনেছেন। আমরা এতে আনন্দ প্রকাশ করছি এবং মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি।”
সমিতির সদস্যদের ধন্যবাদ জানিয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান বলেন, 'জীবনের অগ্রগতির জন্য অনুপ্রেরণা ও একজন যোগ্য মেন্টর অত্যন্ত জরুরি। তিনি শিক্ষার্থীদের শিক্ষক বা পছন্দের কাউকে মেন্টর মেনে প্রতিদিন কঠোর পরিশ্রম ও অধ্যবসায় চালিয়ে যাওয়ার পরামর্শ দেন, যা তাদের সাফল্যের চূড়ায় পৌঁছাতে সাহায্য করবে।'
কোনো স্বপ্নই যে অসম্ভব নয় তা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, অর্থনৈতিক অবস্থা বা পারিবারিকের পরিচয়ের চেয়ে নিজস্ব লক্ষ্য ও আত্মবিশ্বাসই সাফল্যের মূল নির্ধারক। বিশ্ববিদ্যালয় জীবনের এই সুযোগ কাজে লাগিয়ে পরিশ্রম, আত্মবিশ্বাস এবং শিক্ষকদের সঠিক পরামর্শ অনুসরণ করলে অসীম সম্ভাবনাকে জয় করা সম্ভব।
'আই নিউজ বিডি' অ্যাপ
注释 0