১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর ঐতিহাসিক লং মার্চ সফল করতে গোপালপুরে… | আই নিউজ বিডি

ঢাকা

১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর ঐতিহাসিক লং মার্চ সফল করতে গোপালপুরে প্রস্তুতি সভা ও মিছিল

****
Eidok-এ শেয়ার
১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর ঐতিহাসিক লং মার্চ সফল করতে গোপালপুরে প্রস্তুতি সভা ও মিছিল
ছবি: সংগৃহীত

১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর ঐতিহাসিক লং মার্চ সফল করার লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে প্রস্তুতি সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
১৩ সেপ্টেম্বর বিকেলে গোপালপুরে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবীর।
সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা শাখার আমির মো. হাবিবুর রহমান তালুকদার।
সভায় ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর ঐতিহাসিক লং মার্চ সফল করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি, অংশগ্রহণ ও কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
পরে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মিছিল বের করা হয়। মিছিলটি গোপালপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados