শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা

Ranajit Barman avatar   
Ranajit Barman
শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা
শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা
ছবি: সংগৃহীত
রুপান্তর গোফর ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির সভাপতি রনজিৎ বর্মন। ..

শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রবিবার(১৩ সেপ্টেম্বর) রুপান্তরের আয়োজনে উপজেলা অফিসার্সক্লাব মিলনায়তনে শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়।

সুইসকন্টাক্ট বাংলাদেশ,ওয়াটারএইড বাংলাদেশ ও সুইজারল্যান্ডের সহায়তায় এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম। প্রধান অতিথি বক্তব্যে উপজেলার কৃষিজমিতে জলাবদ্ধতা নিরসন, প্লাস্টিক পলিথিন দূষণরোধে সকলের সহযোগিতা চান। এছাড়া খাল বা জলাশয়ে মিস্টি পানি সংরক্ষণ করে কৃষি ফসল চাষের বিষয়ে উদ্বুদ্ধ করেন।

রুপান্তর গোফর ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির সভাপতি রনজিৎ বর্মন। 

সভায় উপজেলা ও ইউনিয়ন কমিটির কার্যক্রম পর্যালোচনা করে অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোফরইমপ্যাক্ট প্রকল্পের জেলার সিনিয়র জেন্ডার অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট কর্মকর্তা বনানী দাশ গুপ্ত বাসন্তী,  কোয়ার্ডিনেটর সাবডিস্ট্রিক লিয়াজো মোঃ আলম চৌধুরী, শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির সহ-সভাপতি আরুনী, সম্পাদক মুনতাকিমুল ইসলাম রুহানী, পদ্মপুকুর ইউপি কমিটির সভাপতি আশরাফ হোসেন, মুন্সিগঞ্জ ইউপি কমিটির সভাপতি অমেদ আলী, মোঃ রেজাউল করিম, জবা রানী দেবনাথ সহ বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ ,রুপান্তর কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

সভায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, সকল ইউনিয়ন কমিটির কার্যক্রম সহ অন্যান্য বিষয়ে বক্তারা আলোচনা ও কর্মপরিকল্পনা করেন।

ছবি- শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম।

 

לא נמצאו הערות


News Card Generator