শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, সিরাজগঞ্জ-এর উদ্যোগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মোঃ জাকির হোসেনের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ শহরের সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তাৎক্ষনিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।
তিনি বলেন, জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও শিক্ষক নেতা মোঃ জাকির হোসেন এ দেশের আন্দোলন-সংগ্রামে এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন। তাঁদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত বিষেশ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস।
তিনি তাঁর বক্তব্যে চিকিৎসাধীন দুই নেতার আশু আরোগ্য ও সুস্থ জীবন কামনা করেন এবং শিক্ষক-কর্মচারীদের অধিকার সুরক্ষায় তাঁদের অবদানের কথা স্মরণ করেন।
আলোচনা শেষে ইকবাল হাসান মাহমুদ টুকু ও মোঃ জাকির হোসেনের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও আলোচনা সভায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ শাখার স্থানীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।