কামারখন্দে একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কামারখন্দে একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত..

মো. ইয়াছিন কবির avatar   
মো. ইয়াছিন কবির
কামারখন্দে একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত..
কামারখন্দে একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত..
ছবি: সংগৃহীত
****

ইয়াছিন কবির: সিরাজগঞ্জের কামারখন্দে পঞ্চগড় গামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর।

 রোববার (১৩ সেপ্টেম্বর ) বেলা আড়াইটার দিকে উপজেলার জামতৈল এলাকার হালুয়াকান্দি লোহার রেলব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

জামতৈল রেলওয়ে স্টেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি হালুয়াকান্দি লোহার রেলব্রিজ এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর নিহত হন।

স্থানীয় লোকজনের ধারণা, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুর্ঘটনার সময় তাঁর শরীরে কোনো পোশাক ছিল না। স্থানীয়দের ভাষ্য, তিনি জামতৈলের দিকে যাওয়ার সময় রেললাইনে ওঠেন। পরে ট্রেনে কাটা পড়েন। তাঁর মাথা রেলব্রিজের নিচে পড়ে যায়।

জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার (ইনচার্জ) আবু হান্নান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা গেছেন। তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

Ingen kommentarer fundet


News Card Generator