পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২
Eidok-এ শেয়ার
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২
ছবি: সংগৃহীত

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

মোঃ আসাদুজ্জামান 

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের গুলিতে আসাদুল হক (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। এছাড়া একজন পালিয়ে বাংলাদেশে ফিরে এলেও অপর একজন নিখোঁজ রয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত আসাদুল হক পীরগঞ্জ উপজেলার ইন্দ্রইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, শনিবার ভোররাতে আসাদুল হকসহ পাঁচ বাংলাদেশি চান্দেরহাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের কালিয়াগঞ্জ এলাকার চকসিবানন্দ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে আসাদুল হক গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের রায়গঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করে বিএসএফ। দলের একজন সদস্য পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। অপর একজনের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে আটক ও নিখোঁজ ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভারতের রায়গঞ্জ জেনারেল হাসপাতালে শনিবার বিকেলে নিহত আসাদুল হকের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলেও জানা গেছে। ঘটনাটি নিয়ে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও চান্দেরহাট বিজিবি ক্যাম্পের ইনচার্জ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানেন না বলে জানিয়েছেন।

এদিকে, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হাকিম শনিবার রাত সাড়ে ১০টার দিকে জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং বিষয়টি সম্পর্কে খোঁজখবর রাখছেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত জেলার খবর মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 ভিউ নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ জেলার খবর নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 82 ভিউ প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা জেলার খবর প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 60 ভিউ মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন জেলার খবর মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 ভিউ ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ জেলার খবর ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 ভিউ হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলার খবর হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 81 ভিউ জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী জেলার খবর জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 43 ভিউ