সংগঠন পুনর্গঠনের তৎপরতা? লালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠকের অভিযোগ | আই নিউজ বিডি

সংগঠন পুনর্গঠনের তৎপরতা? লালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠকের অভিযোগ ..

Estiak Ahmed Shihab avatar   
Estiak Ahmed Shihab
সংগঠন পুনর্গঠনের তৎপরতা? লালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠকের অভিযোগ ..
সংগঠন পুনর্গঠনের তৎপরতা? লালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠকের অভিযোগ ..
ছবি: সংগৃহীত
নাটোরের লালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের গোপন বৈঠক/মিটিং অনুষ্ঠিত হওয়ার অভিযোগ উঠেছে।..

সংগঠনকে পুনরায় সক্রিয় ও শক্তিশালী করার লক্ষ্যে কয়েকজন নেতাকর্মী এ বৈঠকে অংশ নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, বৈঠকে সাংগঠনিক কার্যক্রম, নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। তবে বৈঠকটি কোথায়, কখন এবং কার নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে—এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিস্তারিত তথ্য ও সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে সংবাদটি পরবর্তী সময়ে হালনাগাদ করা হবে।

No se encontraron comentarios


News Card Generator