কালাইয়ে কৃষকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালাইয়ে কৃষকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
কালাইয়ে কৃষকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ
কালাইয়ে কৃষকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ
ছবি: সংগৃহীত
****

কালাইয়ে কৃষকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ

সজিবুল ইসলাম পাভেল, কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে কৃষকদের নিয়ে ব্যতিক্রমী
প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন সিনজেনটা বাংলাদেশ লিমিটেড।

উৎসবমুখর পরিবেশে খেলাটি উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। আরো উপস্থিত ছিলেন কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, সিনজেনটার পরিবেশক আসিফ আহম্মেদসহ অনেকেই। খেলাটি পরিচালনা দায়িত্বে ছিলেন মহিবুল ইসলাম তালুকদার।

খেলায় অংশগ্রহণ করে সিনজেনটা বাংলাদেশের জনপ্রিয় দুটি ব্র্যান্ডের নামে গঠিত দল 'ইনসিপিয়ো' এবং 'এমিস্টার টপ'।

আয়োজক সংস্থা সিনজেনটা বাংলাদেশে লিমিটেডের জয়পুরহাট এরিয়া সেলস ম্যানেজার আবু রাশেদ বলেন, মাঠপর্যায়ে কৃষি ও কৃষকের উন্নয়নে তারা নিরলস কাজ করে যাচ্ছেন। কঠোর পরিশ্রমী কৃষকদের মাঝে একটু আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে দিতেই এই বিশেষ ক্রীড়া উদ্যোগ।কৃষকদের উৎসাহিত করা ও গ্রামীণ ক্রীড়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ম্যাচে অংশগ্রহণকারী উভয় দলই নৈপুণ্য প্রদর্শন করে।
এলাকার তরুণ ও বয়োজ্যেষ্ঠ বহু দর্শক মাঠের চারপাশে উপস্থিত হয়ে দুই দলের খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহিত করেন।

খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

نظری یافت نشد


News Card Generator