কামারখন্দে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কামারখন্দে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ..

মো. ইয়াছিন কবির avatar   
মো. ইয়াছিন কবির
কামারখন্দে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ..
কামারখন্দে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ..
ছবি: সংগৃহীত
****

ইয়াছিন কবির:

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জামতৈল বাজারে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয় একই সময়ে।

কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ, মশার বংশবিস্তার রোধ এবং জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম অবগত  করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সবাই অন্তত সপ্তাহে প্রতি শনিবার  নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।

এর আগে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা ও   সারাদেশে এক যোগে সকাল ৯টায়  প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের  ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন।

এতে সভাপতিত্ব করেন কামারখন্দ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ড. বিপাশা হোসাইন, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. বদিউজ্জামান ফেরদৌস, কামারখন্দ  প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক রাজ, উপজেলার কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দসহ প্রমূখ।

コメントがありません


News Card Generator