আ'লীগ ঘরানার পাম্প মালিকরা কৃত্রিম সংকট তৈরি করছে: সাইদুর রহমান বাচ্চু.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আ'লীগ ঘরানার পাম্প মালিকরা কৃত্রিম সংকট তৈরি করছে: সাইদুর রহমান বাচ্চু..

Juwel Hossain avatar   
Juwel Hossain
আ'লীগ ঘরানার পাম্প মালিকরা কৃত্রিম সংকট তৈরি করছে: সাইদুর রহমান বাচ্চু..
আ'লীগ ঘরানার পাম্প মালিকরা কৃত্রিম সংকট তৈরি করছে: সাইদুর রহমান বাচ্চু..
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিকশা ও সিএনজি মালিক সমিতির আয়োজনে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে..

সিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিকশা ও সিএনজি মালিক সমিতির আয়োজনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের পৌর ভাসানী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু অভিযোগ করে বলেন, "বিএনপিকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করতেই সিরাজগঞ্জে আওয়ামী লীগ ঘরানার পাম্প মালিকরা কৃত্রিম সংকট তৈরি করছে।"

তিনি আরও বলেন, "দীর্ঘ ১৭ বছর বিগত সরকার দেশটাকে লন্ডভন্ড করে দিয়েছে এবং অর্থনীতিকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। বর্তমান পরিস্থিতি সামাল দিতে সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে।"

জেলা অটো টেম্পু, অটো রিকশা ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মনিরের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ট্রাক ও ট্যাংক লরি মালিক গ্রুপের সভাপতি মুন্সি জাহেদ আলম।

এর আগে জাতীয়তাবাদী ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইনের কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়। অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথিকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।

No comments found


News Card Generator