দুর্গাপুরে ইসলামী কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ | আই নিউজ বিডি

দুর্গাপুরে ইসলামী কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ

দুর্গাপুরে ইসলামী কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ
Eidok-এ শেয়ার
দুর্গাপুরে ইসলামী কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ
ছবি: সংগৃহীত

📰 দুর্গাপুরে ইসলামী কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ

 

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুরে লাল মিয়া স্মৃতি গণপাঠাগারের উদ্যোগে ইসলামী কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেদি হাসান ফাহিম, প্রতিষ্ঠাতা ও পরিচালক, লাল মিয়া স্মৃতি গণপাঠাগার।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলেয়া আক্তার, শিশু-কিশোর পাঠ কার্যক্রম বিষয়ক উপদেষ্টা এবং উম্মে কুলসুম হাসি, উপদেষ্টা।

 

আলোচনা সভায় বক্তারা শিশু-কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস, জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধ ও ইসলামী জ্ঞান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশে পাঠাগারভিত্তিক এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

পরে ইসলামী কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে অতিথিরা ভবিষ্যতে আরও বেশি জ্ঞানভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান।

 

অনুষ্ঠানটি লাল মিয়া স্মৃতি গণপাঠাগারের আয়োজনে এবং আমার পাঠাগার, ব্রাহ্মণবাড়িয়ার সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

 

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের বইমুখী করা, জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টি এবং সমাজে পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

আয়োজনে: লাল মিয়া স্মৃতি গণপাঠাগার

সহযোগিতায়: আমার পাঠাগার, ব্রাহ্মণবাড়িয়া

সভাপতিত্ব: মেহেদি হাসান ফাহিম, প্রতিষ্ঠাতা ও পরিচালক

স্থাপিত: ২০২৪

স্লোগান: “পাঠেই মুক্তি”

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Bezirksnachrichten অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 43 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Bezirksnachrichten মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 31 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Bezirksnachrichten ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 26 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Bezirksnachrichten ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 60 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার Bezirksnachrichten ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 26 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার Bezirksnachrichten ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল Bezirksnachrichten জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 54 Views