জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকার একটি আখক্ষেত তমেজুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, মোটরসাইকেল ছিনতাইয়ের পর তাকে হত্যা করে পালিছে দূর্বৃত্তরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামের একটি আখক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দিনাজপুরের বিরামপুর উপজেলার দেওর শৌলাহাট তাঁর শশুর বাড়ী থেকে রাত ৯ টার দিকে স্ত্রীর সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পাঁচবিবির আটুল গ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা দেন তমেজুল ইসলাম। এরপর থেকে আর পরিবারের সঙ্গে রাতে যোগাযোগ হয়নি।

শনিবার সকালের দিকে পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকার একটি আখক্ষেতে তমজেলু ইসলামের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। এসময় স্থানীয়রা পুলিশে খবর দিলে নিহতের স্বজন ও পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মোটরসাইকেল ছিনতাইয়ের পর তাকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলমান আছে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ أخبار المنطقة ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 28 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার أخبار المنطقة সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 29 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু أخبار المنطقة চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 63 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা أخبار المنطقة চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 32 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ أخبار المنطقة চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 61 Views ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার أخبار المنطقة ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 68 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত أخبار المنطقة সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 36 Views