বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ থেকে ইস্তফা সায়মা ওয়াজেদের, নেপথ্যে… | আই নিউজ বিডি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ থেকে ইস্তফা সায়মা ওয়াজেদের, নেপথ্যে দুর্নীতির কালো ছায়া!..

Abdullah Al Mamun avatar   
Abdullah Al Mamun
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ থেকে ইস্তফা সায়মা ওয়াজেদের, নেপথ্যে দুর্নীতির কালো ছায়া!..
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ থেকে ইস্তফা সায়মা ওয়াজেদের, নেপথ্যে দুর্নীতির কালো ছায়া!..
ছবি: সংগৃহীত
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক অধিকর্তার পদ থেকে ইস্তফা দিয়ে রাজনৈতিক নিশানা ও চক্রান্তের গুরুতর অভিযোগ তুলেছেন শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।..
অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক অধিকর্তার পদ থেকে পদত্যাগ করলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও বিতর্কিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। বিগত সরকারের আমলে দেশজুড়ে চলা দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং স্বজনুশাসনের আঁচে পুতুল নিজেও যে আন্তর্জাতিক পর্যায়ে কোণঠাসা হয়ে পড়েছিলেন, এই পদত্যাগ তারই চুড়ান্ত পরিণতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত দুর্নীতির অভিযোগকে স্রেফ ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

২০২৩ সালের নভেম্বরে আঞ্চলিক দেশগুলোর ভোটে হু-এর এই গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছিলেন সায়মা। কিন্তু ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে মায়ের পতন এবং দেশত্যাগের পর থেকেই আন্তর্জাতিক পরিমণ্ডলে দৃশ্যপটে পরিবর্তন আসতে শুরু করে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে জালিয়াতি ও আর্থিক অনিয়মের মামলা করার পর, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও নড়েচড়ে বসে। চিন সফর সংক্রান্ত আর্থিক দুর্নীতি, শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দেওয়া এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে বাংলাদেশে জমি দখলের মতো গুরুতর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর গত বছরই তাঁকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ও বেতনহীন ছুটিতে পাঠায় হু।

সম্প্রতি ‘নিউজ়১৮’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্ষোভ উগরে দিয়ে সায়মা দাবি করেছেন, তাঁকে সুনির্দিষ্টভাবে রাজনৈতিক কারণেই নিশানা করা হয়েছে। তাঁর কথায়, “আমি শেখ হাসিনার কন্যা। আর হ্যাঁ, আমায় রাজনৈতিক ভাবে নিশানা করা হচ্ছে। তাঁর শত্রুরা আমায় লক্ষ্যবস্তু করেছে।”

পাশাপাশি, হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাসের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। সায়মার প্রশ্ন গেব্রিয়েসাসের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অভিযোগ উঠলেও তাঁকে তো কখনও এভাবে সবেতন বা বেতনহীন ছুটিতে পাঠানো হয়নি! তবে কেন কেবল তাঁকেই অনির্দিষ্টকালের জন্য বলির পাঁঠা বানানো হলো? হু প্রধানের নেতৃত্বের প্রতি চরম অনাস্থা প্রকাশ করেই তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন বলে জানান।

বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে যেসব মেগা দুর্নীতি ও স্বৈরাচারী কাঠামোর জন্ম হয়েছিল, তার জেরেই আজ আন্তর্জাতিক সংস্থাতেও হাসিনার পরিবারের সদস্যদের টিকি দায় হয়ে পড়েছে। দীর্ঘ এক বছর প্রায় কাজহীন ও বেতনহীন থাকার পর শেষ পর্যন্ত গদি ছাড়তে বাধ্য হলেন পুতুল, যা হাসিনাপুত্র-কন্যার আন্তর্জাতিক কেরিয়ারেও এক বিরাট ধস নামাল।
Tidak ada komentar yang ditemukan


News Card Generator