ইবিস্থ বাগেরহাট জেলা ছাত্রকল্যাণের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত | আই নিউজ বিডি

বাগেরহাট

ইবিস্থ বাগেরহাট জেলা ছাত্রকল্যাণের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

****
Eidok-এ শেয়ার
ইবিস্থ বাগেরহাট জেলা ছাত্রকল্যাণের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন 'বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতি'র নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল দশটায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের ৪০৩ নম্বর রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

সংগঠনটির সভাপতি তৌফিক হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ, সাবেক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষাবর্ষের নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা।  

প্রধান অতিথির বক্তব্যে ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, "১৯৯৩ সালে আমাদের হাত ধরেই বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ ৩৩ বছরের এই স্মৃতি ও ইতিহাস আমাদের শেকড়ের টানে আজও এক সুতোয় বেঁধে রেখেছে। 

নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে তিনি বলেন, 'আমরা নিজেদের গুটিয়ে রাখতে এবং একলা চলতে পছন্দ করি। কোনো বিপদে পড়লে বা প্রয়োজনে সিনিয়র কিংবা জুনিয়রদের কাছে সহায়তা চাইতে দ্বিধা করি। এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সমিতি আমাদের বস্তুগত বড় কিছু হয়তো দিতে পারবে না, তবে এখানে আসলে আমরা নিজের মাটির গন্ধ, শেকড়ের সন্ধান এবং ভাই-বন্ধুদের আন্তরিক সহযোগিতা পাব।'

তিনি আরো বলেন, 'একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে আমাদের দুটো কাজ জরুরি— প্রথমত, বর্তমান শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণ করা; এবং দ্বিতীয়ত, প্রাক্তন বা অ্যালামনাইদের একটি সুসংগঠিত ডেটাবেজ তৈরি করা। যদি একে অপরের বিভাগ, মেস কিংবা রক্তের গ্রুপের খবর রাখি, তবেই আমাদের মধ্যকার পারিবারিক বন্ধন ও আন্তরিকতা বৃদ্ধি পাবে। তোমরা যারা নবীন, তাদের এই ক্যাম্পাসে স্বাগত জানাই, আর যারা প্রবীণ ও বিদায়ি, তারা জীবনের যে-কোনো কর্মক্ষেত্রেই যাও না কেন— সততা, শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রেখে বাগেরহাটের নাম উজ্জ্বল করবে এবং শেকড়ের সাথে সবসময় যোগাযোগ রাখবে।'

অনুষ্ঠানটির বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল—কুরআন তিলাওয়াত, গজল, পরিচয় পর্ব, বক্তব্য, নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান এবং দুপুরের খাবার বিতরণ। এসবের মধ্য দিয়েই অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ Relihiyon at Edukasyon সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ 27 Views ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা Relihiyon at Edukasyon ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 108 Views জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু Relihiyon at Edukasyon জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু 253 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Relihiyon at Edukasyon কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 93 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Relihiyon at Edukasyon কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 67 Views হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা Relihiyon at Edukasyon হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা 91 Views ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ Relihiyon at Edukasyon ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ 80 Views